শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে হাজী সুমন মাহমুদের বিনম্র শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৭৬ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েত নগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মহান নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

বিবৃতিতে হাজী সুমন মাহমুদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিসংবাদিত ধ্রুবতারা। ১৯৭১ সালের ২৬শে মার্চ যখন জাতি এক চরম দিশেহারা অবস্থায় ছিল, তখন তাঁর স্বাধীনতার ঘোষণা নিস্তেজ ও আতঙ্কিত জাতিকে সাহসের মন্ত্র জুগিয়েছিল এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, সম্মুখ সমরে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেশে যখন বাক-স্বাধীনতা ও গণতন্ত্র বিলীন হয়ে গিয়েছিল, তখন শহীদ জিয়াই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি। তিনি ১৯-দফা কর্মসূচির মাধ্যমে এদেশের অর্থনীতিকে পুনর্গঠিত করেছিলেন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, “দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের যাঁতাকলে পিষ্ট হওয়ার পর ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। এই নতুন বাংলাদেশে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও তাঁর ব্যক্তিগত সততা আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়। সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে জিয়ার আদর্শের কোনো বিকল্প নেই।”

পরিশেষে হাজী সুমন মাহমুদ বলেন, “শহীদ জিয়াকে শারীরিকভাবে হত্যা করা হলেও জনগণের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা অসম্ভব। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই জনগণের অধিকার রক্ষায় এবং গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।”

বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার উচ্চ মাকাম এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102