শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩৫ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সর্বস্তরের জনপদ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নাসিক মেয়র পদপ্রার্থী এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক মহান শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই অসীম ত্যাগের মহিমা আজও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য নিদর্শন। কোরবানি মানেই কেবল পশু জবেহ করা নয়, বরং নিজের ভেতরের কুপ্রবৃত্তি, হিংসা ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এর মূল উদ্দেশ্য।”

বিশিষ্ট এই সমাজসেবক ও মেয়র প্রার্থী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। ত্যাগের এই আদর্শকে বুকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই সার্থক হয় যখন সমাজের প্রতিটি অসহায় ও দুস্থ মানুষের পাতে ভালো খাবার পৌঁছাবে। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “কোরবানির পশুর বর্জ্য যেন আমাদের সুন্দর নগরীকে নোংরা না করে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আসুন, আমরা দ্রুত বর্জ্য অপসারণ করে পরিবেশ রক্ষা করি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ঈদের আনন্দ ভাগ করে নিই।”

শুভেচ্ছা বার্তার শেষে রাকিবুল ইসলাম রাকিব সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রত্যাশা করেন যে, পবিত্র ঈদুল আজহার শিক্ষা যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মোবারক!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102