বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

প্রধানমন্ত্রী’র ৭৭তম জন্মদিন উপলক্ষে আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭২ 🪪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলওয়াত পাঠ করিয়ে আলহাজ্ব আজমেরী ওসমান’র উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে শুভ দিনটি পালন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বাদ এশা নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মিলাদ মাহফিল ও দোয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব এ. কে. এম. নাসিম ওসমান’র রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তাছাড়া প্রয়াত নাসিম ওসমান’র সহধর্মীনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব পারভীন ওসমান ও আলহাজ্ব আজমেরী ওসমান সহ দেশবাসীর জন্য  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
উক্ত শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, আলহাজ্ব আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ্ব কাজী আমির, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির, আলমগীর হোসেন আলম, মঞ্জজুর আহমেদ সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102