সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের অকাল মৃত্যু, রাজনৈতিক মহলে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৩ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৪৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৯ মে) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নগরীর খানপুর ট্রো সিনেমা হলের পেছনে নিজ বাসভবনে অবস্থানকালে শামীম হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এক শোকবার্তায় তিনি বলেন, “শামীম হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠক। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তার ভূমিকা অনস্বীকার্য। তার অকাল প্রয়াণে দল একজন ত্যাগী কর্মীকে হারালো। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মরহুমের বাল্যবন্ধু ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন শোকাতুর কণ্ঠে বলেন, “শামীম হোসেন কেবল আমার রাজনৈতিক সহযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন আমার অতি কাছের বাল্যবন্ধু। তার মতো একজন সহজ-সরল ও পরোপকারী মানুষের চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা একজন প্রকৃত বন্ধু ও নিবেদিত রাজনৈতিক কর্মীকে হারালাম।”

শামীম হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ রাত ১০টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102