বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

নাসিকের ‘অযৌক্তিক’ পানির কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) কর্তৃক আবাসিক গভীর নলকূপের ওপর আরোপিত পানির কর ও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন প্রথা বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন কয়েক হাজার সাধারণ গ্রাহক। এই ‘জনবিরোধী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ ১৮ মে, সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক বিশাল ‘নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি (রেজিঃ নং-২৯), নারায়ণগঞ্জ’-এর আহ্বানে আয়োজিত এই সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার বাড়ির মালিক ও গ্রাহক উপস্থিত হয়ে সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির সভাপতি **অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল**-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি **অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম**।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “পানি মানুষের মৌলিক অধিকার। মানুষ নিজের টাকা খরচ করে গভীর নলকূপ বসিয়েছে। সেখানে সিটি কর্পোরেশনের কর ও রেজিস্ট্রেশন ফি চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় নগরবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “নাসিকের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ওপর এক প্রকার জবরদস্তিমূলক আর্থিক বোঝা। আমরা ইতিপূর্বে স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি; কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের অধিকার আদায়ের লক্ষে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন— হাজী শাহ্ আলম সিকদার, রমজানুর রশীদ, হাজী রুহুল আমিন, মাহমুদ হোসেন, জাহাঙ্গীর রহমান, নূর হোসেন, হাজী হুমায়ুন, বাবুল ভূইয়া, আবুল হোসেন, শওকত আলী, লোকমান আহমেদ, আবু ইউছুফ রানা চৌধুরী, আব্দুস সাত্তার ভুট্টু, সাইফুর রহমান দুলাল, অ্যাডভোকেট এস এম গালিব, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল, তোফাজ্জল হোসেন, জব্বার ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন যে, এই আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই করকে ‘জনবিরোধী’ ঘোষণা করা হয়েছিল। এরপরও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজকের এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি অতি দ্রুত আবাসিক গভীর নলকূপের ওপর আরোপিত এই বাড়তি কর ও রেজিস্ট্রেশন প্রথা বাতিল করা না হয়, তবে পুরো নারায়ণগঞ্জ শহর অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102