সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

সিফাত-জিতুর নেতৃত্বে মাসুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের ফুলেল অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬৬ 🪪

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রবিবার (৩ মে) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবঘোষিত কমিটির সভাপতি মো. আলিমুল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম জিতুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা মাসুকুল ইসলাম রাজীবকে ফুল দিয়ে দোয়া কামনা করেন। এসময় নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “ছাত্রদল হচ্ছে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজপথের লড়াইয়ের পাশাপাশি মেধাবী ও সাহসী নেতৃত্বই সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করবে।” তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের আদর্শ সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবঘোষিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জয়; সহ-সভাপতি মো. কাওসার সরকার, জোবায়ের হোসেন জিহাদ, নাফিউ রহমান সিয়াম, মো. তামিম আহমেদ, মো. ইয়াসিন আরাফাত, মো. ফয়সাল ইসলাম, মো. সাইফুদ্দিন শোয়াইব, মো. জুনায়েত ও নূর মোহাম্মদ সিয়াম।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল শরীফ অভয়, জুবায়ের মোল্লা, মো. শান্ত হাবিব, নির্ণয় মৈত্রী (রাফিদ), মো. আবু হানিফ (লিমন), মো. সায়েম, আহমাদ উল্লাহ, মো. সিয়াম সরকার, মো. অলিউল্লাহ রাফি, মো. বাইজিদ হোসেন, মো. মুন্না, আবরারুল হক জিদান, মো. তামিম হাসান ও মো. ইমন হোসাইন।

সাংগঠনিক সম্পাদক কাজী কর্নিয়া; সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম, মো. জিসান, আকসারুর রহমান রাহাত, মো. রবিন হাসান ও মো. ফারহান। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) ওয়াসিফ রহমান অনাবিল এবং সহ-দপ্তর সম্পাদক শাহজালাল ইসলাম জয়।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নতুন কমিটি পাওয়ায় নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তারা রাজীবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে কঠোর আন্দোলনের শপথ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102