শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন এলজিডি ভবনের বিপরীতে দ্রুত হচ্ছে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড; উদ্যোগ নিলেন প্রশাসক মামুন মাহমুদ নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক 

শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২২৭ 🪪

নারায়ণগঞ্জে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কল-কারখানায় সকল প্রকার বঞ্চনা নিরসনের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। গত শুক্রবার বিকেলে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগরের নেতা তোয়াসিন নেতৃত্বে এই বিশাল কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি শহরের রেললাইন বটতলা এলাকা থেকে শুরু হয়ে ফতুল্লা থানা ও পঞ্চবটীসহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে চাষাড়া এলাকায় এক সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়। এতে জাতীয় শ্রমিক শক্তি ও যুবশক্তির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে তাওসিন বলেন, “জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সজিব হুসেন ইবু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট গড়ে তুলছি। আমাদের মূল লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা। নারায়ণগঞ্জের কোনো শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো শ্রমিক বঞ্চনার শিকার না হয় এবং প্রত্যেকে যেন তাদের সঠিক পাওনা বুঝে পায়, সেটিই আমাদের সংগঠনের মূল অঙ্গীকার।”

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি শ্রমিকদের কল্যাণে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আমরা চাই শ্রমজীবী মানুষ তাদের অধিকার ফিরে পাক।”

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি বলেন, “সজীব হোসেন ইবুর বলিষ্ঠ নেতৃত্বে আজ নারায়ণগঞ্জে শ্রমিক ও যুব সমাজ ঐক্যবদ্ধ। এই ঐক্য আগামী দিনে অধিকার প্রতিষ্ঠায় রাজপথে পাহাড়সম ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাহাবুদ্দিন শান্ত, ফয়সাল আহম্মেদ, এনসিপি’র জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারী, যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102