শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে ফুটপাতে বসার দাবিতে রাজপথে নারায়ণগঞ্জের হকাররা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৩ 🪪

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে উচ্ছেদের পর পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ের জন্য বসার দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা হকার ঐক্য পরিষদের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কয়েকশ হকার। তবে সমাবেশের এক পর্যায়ে পুলিশি হস্তক্ষেপে তারা সড়ক ছাড়তে বাধ্য হন।

এদিন বিকেলে চাষাঢ়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হকাররা। মিছিলটি বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর গেট প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে হকাররা ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না’ এবং ‘নির্দিষ্ট সময়ে বসার সুযোগ দাও’ সম্বলিত বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে হকার নেতারা অভিযোগ করেন, জীবিকা হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন
করছেন। পরিকল্পিত পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে জেলা হকার ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, “বিগত ১৬ দিন ধরে আমরা
আন্দোলন করছি। নাসিক প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা মেলেনি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রকৃত হকারদের তালিকা করে দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, পুনর্বাসনের সময় যেন রাজনৈতিক প্রভাবে ভুয়া হকাররা কার্ড না পায়।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জাতীয়তাবাদী হকার দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ আপু ও আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে হকাররা বঙ্গবন্ধু সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করলে যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ এড়াতে এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশি বাধার মুখে হকাররা ছত্রভঙ্গ হয়ে যান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102