বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজের সভাপতি হলেন এড. টিপু: হারানো ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ 🪪

নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়ার সরদার পাড়ায় অবস্থিত শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজ’-এর পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও আইনজীবী এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষা বোর্ডের এই আদেশের ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নতুন গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু মহান
আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজ আমাদের শহরের একটি গৌরবোজ্জ্বল বিদ্যাপীঠ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই আমানত যথাযথভাবে রক্ষা
করতে পারি। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে স্কুলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে
আনা।”

শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “আমি চাই এই প্রতিষ্ঠানের ছাত্রীরা যেন মেধা ও মননে অনন্য হয়ে ওঠে। আমরা শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় করে পড়াশোনার মান বৃদ্ধি এবং বোর্ড পরীক্ষায় ফলাফলের গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। একটি আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

এদিকে, মহানগর বিএনপির নেতা এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু, ঐতিহ্যবাহী এই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করছেন, তার বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি পুনরায় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাতারে ফিরে আসবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102