শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১০ 🪪

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরান ও ফিলিস্তিনে মার্কিন-ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি সম্পূর্ণ একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, কর্মসংস্থান এবং সার্বিক অর্থনীতি গভীর সংকটের মুখে পড়বে। বিশেষ করে উচ্চমূল্যে জ্বালানি ও খাদ্যশস্য আমদানিতে বাধ্য করার মাধ্যমে আমাদের নীতিনির্ধারণী স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে।”

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। দেশীয় শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই অসম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।”

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, ইরান ও ফিলিস্তিনে মার্কিন-ইসরায়েলি হামলা এবং চলমান গণহত্যা বিশ্বমানবতার জন্য কলঙ্ক। সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের স্বার্থে বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্থিরতা জিইয়ে রাখছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই আগ্রাসন বন্ধের জোর দাবি জানান।

সমাবেশ থেকে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট’ ঘোষিত আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ এবং ১৬-২২ এপ্রিল সারা দেশে গণসংযোগ ও প্রচার অভিযান সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102