রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ 🪪

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থান পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিশ্বজয়ী স্বীকৃতি বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য গৌরব। আন্তর্জাতিক এই সম্মাননা প্রমাণ করে যে, তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সমাদৃত।”

তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশনায়ক তারেক রহমান যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে আপসহীন নেতৃত্ব দিচ্ছেন, এই সম্মাননা সেই ত্যাগ ও সাহসিকতারই আন্তর্জাতিক প্রতিফলন।

শুভেচ্ছা বার্তায় রিপন বলেন, “তারেক রহমান আজ কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি দেশপ্রেমিক জনগণকে আরও বেশি উজ্জীবিত করবে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এই বিশ্বজয়ী অর্জনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102