রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

নারায়ণগঞ্জ সহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহমুদ মেম্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০৭ 🪪

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীসহ বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হোসেন মেম্বার।

এক শুভেচ্ছা বার্তায় মাহমুদ হোসেন মেম্বার বলেন, “পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ আর জীর্ণতাকে ধুয়ে-মুছে নতুন বছর আমাদের মাঝে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক আমাদের সমাজ ও প্রতিটি মানুষের জীবন।”

তিনি আরও বলেন, “বক্তাবলী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা যেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, নববর্ষে এটাই আমার প্রত্যাশা।”

শুভেচ্ছা বার্তায় তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বক্তাবলী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি বলেন, “নতুন বছর সবার জন্য বয়ে আনুক অফুরান সম্ভাবনা। শুভ নববর্ষ!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102