শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

নিয়ম-নীতির তোয়াক্কা না করে মডেল গ্রুপের শীতলক্ষ্যা নদীর মাটি খনন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৯০ 🪪
নারায়ণগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত শীতলক্ষ্যা নদী এখন ভূমিখেকোদের কবলে। ১৩ এপ্রিল সোমবার সকালে হাজীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন প্রভাবশালী মডেল গ্রুপ নিয়ম-নীতির তোয়াক্কা না করে লেবার দিয়ে নদীর পাড় সংলগ্ন মাটি কেটে নিয়ে যাচ্ছে। 
এর ফলে নদীর তলদেশ ভরাট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। নদী থেকে ক্রমাগত মাটি তোলায় পাড় ধসে পড়ছে, যার ফলে নদীর নাব্যতা কমছে এবং বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি বাড়ছে।
প্রচলিত নদী রক্ষা আইন উপেক্ষা করে দিন দুপুরে সমানতালে চলছে মাটি কাটার কাজ। স্থানীয়রা ভয়ে মুখ না খুললেও ভেতরে ভেতরে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
প্রতিষ্ঠানের পরিচালক মনির হোসেন সরদারকে মুঠোফোনে কল করলে তিনি জানান গাছ লাগানোর জন্য মাটি নিচ্ছি। তারপরও যদি কিছু লিখতে মনে চায় তা লেখো। আমার কোন আপত্তি নেই।
​এ বিষয়ে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে একটি গ্রুপ প্রকাশ্যে নদীর ক্ষতি করছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবেশ বাচাও আন্দোলন নামে সংগঠনের এক কর্মকর্তা জানান নদী আমাদের প্রান। তাই বলবো ​”নদী বাঁচলে দেশ বাঁচবে—এই স্লোগান যেন আজ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। প্রভাবশালী মহলের এমন আগ্রাসী ভূমিকা বন্ধ করতে জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102