শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এনসিসি প্রশাসকের অফিস: প্রতি সোমবার সেবার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৫১ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ইতিহাসে প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (৩০ মার্চ) দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

অফিস চলাকালীন এক গুরুত্বপূর্ণ ঘোষণায় প্রশাসক জানান, এখন থেকে প্রতি সোমবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি নিয়মিত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অফিস করবেন। শুধু তাই নয়, বিকেল ৫টার পর তিনি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “এর আগে সিদ্ধিরগঞ্জ বা বন্দরে এভাবে কেউ নিয়মিত অফিস করেননি। আমি সিদ্ধান্ত নিয়েছি, সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। আমার কাছে নারায়ণগঞ্জ মূল শহর, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর—সবই সমান। প্রতিটি অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সমানভাবে কাজ করে যাব।”

তিনি আরও যোগ করেন, “দায়িত্বের অংশ হিসেবেই আমি আজ সিদ্ধিরগঞ্জে এসেছি। আমাদের লক্ষ্য হলো সিটি কর্পোরেশনের সেবাকে আরও গতিশীল ও জনমুখী করা। মাঠপর্যায়ে তদারকির মাধ্যমেই প্রকৃত সমস্যাগুলো সমাধান করা সম্ভব।”

এর আগে, প্রশাসক সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নগরবাসীর কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসকের এই উদ্যোগের ফলে সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলের দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটবে এবং নাগরিকরা তাদের সমস্যার কথা সরাসরি শীর্ষ কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102