বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

সরকারি তোলারাম কলেজে ৩ দিনব্যাপী আধ্যাত্মিক ও দ্বীনি শিক্ষা সফর ২০২৬-এর আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫১ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আগামী ১, ২ ও ৩ এপ্রিল ২০২৬ তারিখে তিন দিনব্যাপী এক আধ্যাত্মিক ও দ্বীনি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে এই সফরটি অনুষ্ঠিত হবে।

এই সফরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান অর্জন এবং বিনোদনের চমৎকার সমন্বয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জ ঘাট থেকে বরিশাল পর্যন্ত আরামদায়ক লঞ্চ ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এছাড়া পুরো সফরে তিন দিনে মোট ৬ থেকে ৭ বেলা উন্নতমানের খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এই সফরে আরও থাকছে কীর্তনখোলা নদীতে সাঁতার কাটা, কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। একই সাথে চরমোনাই এবং আইএবি নিয়ে গবেষণামূলক আলোচনা ও গঠনমূলক সময় কাটানোর সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

একটি বিশেষ দিক হলো, এই আয়োজনে কেবল মুসলিম শিক্ষার্থীরাই নয়, বরং কলেজের হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী ছাত্র ভাইদের জন্যও অংশগ্রহণের অবারিত সুযোগ রাখা হয়েছে। যা ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০০ টাকা। সফরের জন্য লঞ্চটি আগামী ৩১ মার্চ নারায়ণগঞ্জ ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ৪ এপ্রিল পুনরায় নারায়ণগঞ্জে ফিরে আসবে।

সরাসরি যোগাযোগের জন্য ০১৬১৬-৬২৭৯২৯ নম্বরে অথবা অনলাইনে forms.gle/vySwVinQPcSe2ij18 এই লিংকের মাধ্যমে দ্রুত নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102