বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন 

তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৫৬ 🪪

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সরকারি তোলারাম কলেজ শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন। এক বিশেষ বার্তায় তিনি ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর প্রতি ভ্রাতৃত্ব ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখের সারথি হিসেবে পরিচিত শাহ মুহাম্মদ ছগির হোসেন তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সরকারি তোলারাম কলেজ আমাদের প্রাণের ক্যাম্পাস। এখানে আমরা এমন এক পরিবেশ চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা বিকাশের সমান সুযোগ পাবে এবং কেউ বৈষম্যের শিকার হবে না। ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব হলো নৈতিকতা ও আদর্শের চর্চা করা।”

শুভেচ্ছার পাশাপাশি তিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জীবনমুখী দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন- ইসলাম আমাদের শিখিয়েছে একে অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখা। ক্যাম্পাসে আমরা যেন সুন্দর আচরণের মাধ্যমে একে অপরের আপন হতে পারি, সেটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।
একজন আদর্শ ছাত্রের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা মুক্ত ক্যাম্পাস গড়তে ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই।
সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বলেন, “আসুন, পবিত্র ঈদের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলি।”

তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা শাহ্ মুহাম্মদ ছগির হোসেনের এই সময়োপযোগী ও ইতিবাচক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন। তার এই উদাত্ত আহ্বান ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102