শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ 

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩৯ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সোহাগ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. সোহাগ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। এই পবিত্র দিনটি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। রোজার শিক্ষা কাজে লাগিয়ে আমাদের চারপাশের সব ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে ঈদের আনন্দ সবাই মিলেমিশে উপভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আসুন আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি। পবিত্র এই দিনে আমি দেশ ও জাতির কল্যাণ কামনা করছি। সেই সাথে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও নিরাপদ জীবনের প্রার্থনা করছি।”

পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102