শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭০ 🪪

নারায়ণগঞ্জ শহর এবং দেশের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ-এর সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

রবিবার (৮ মার্চ) নগরীর অক্টোঅফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়নেও ব্যবসায়ীদের একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই নারায়ণগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ী হিসেবে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন, তারা নিটিং ভবনের কাজ শুরু করেছিলেন, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। আমরা চলতি মেয়াদের মধ্যেই ভবনের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ভবনের উন্নয়নের স্বার্থে আপনারা বাৎসরিক যে ফি দিয়ে আসছেন, তা এবারও দ্রুত পরিশোধ করার অনুরোধ করছি। তাহলে ভবনের কাজটা আমরা দ্রুত শেষ করতে পারব।” এসময় তিনি ব্যবসায়িক অঙ্গনে যাদের দিকনির্দেশনায় তারা এগিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) আবদুস সবুর খাঁন সেন্টু, সহ-সভাপতি (অ্যাসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন।

এছাড়া বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন ও আবু তাহের শামীম, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁন এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102