শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২১০ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও ঐতিহাসিক শাহি জামে মসজিদে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ব্যাপক পরিসরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (৮ মার্চ) শাহি জামে মসজিদ কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে শাহি মসজিদ কমিটির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সমাজপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সকল পেশার লোকজন অংশগ্রহণে মিলন মেলায় রুপ নেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহি জামে মসজিদ বহু পরিচিত ঐতিহাসিক একটি মসজিদ। এই মসজিদ নিয়ে অনেক ইতিহাস এবং অনেক স্মৃতি রয়েছে। তবে শাহি জামে মসজিদ নিয়ে রাজনীতি করার পায়তারা চালাচ্ছে। আল্লাহর ঘর মসজিদ নিয়ে রাজনীতি করতে গেলে মসজিদের উন্নয়নের ব্যাঘাত করার সম্ভবনা বেশি। তাই মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয় সকলের প্রতি আহবান করা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে শাহি জামে মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় উপস্থিত এবার-গ্রীনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মো:  আসলাম, ফাইভ স্টারের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102