শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
৫৩ পাউন্ডের কেক কেটে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন পালন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর তরুণ দল নেতা দেলুর শুভেচ্ছা ​জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান- মাওলানা আবদুুল জব্বার  তরুণ সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিন আজ বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে নব কমিটির শুভেচ্ছা নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর যুবদল নেতা বাদশা ও অনির ফুলেল শুভেচ্ছা এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

বিভিন্ন দাবিতে না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ 🪪

সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে নগরীতে মানব-বন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার(১৪ই সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে।

এসময় সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সাংবাদিক উত্তম কুমার সাহা, লিটন পাল, নিমাই কুমার দাস, রঞ্জিত মন্ডল,বিস্নু সাহা, মনি সহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ৩ দফা দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছি কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার ক্ষমতায় আছে,অথচ আমাদের এখনও বাস্তবায়ন হয়নি। তাই সামনে জাতীয় নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবী জানাচ্ছি তিনি যেনো আমাদের যৌক্তিক দাবীগুলো মেনে নেন। কারন বর্তমান সরকার অসাম্প্রদায়ীক তারা সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করছে। তাই নিজেদের নাগরিক অধীকার আদায়ে আজকে আমাদের এ কর্মসূচী পালন করছি। এবং সেই সাথে দূর্গা পূজার পূর্বেই লক্ষিনারায়ন কটন মিলস এলাকার মন্দিরে আমরা যেনো পূজা অর্চনা করতে পারি এবং যারা এই মন্দির ভাংচুর করেছে তাদের কে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নিকট দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102