সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৮ 🪪

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের ২ নং বাবুরাইল প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও যুবদলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং যুবদল নেতা মোহাম্মদ রনির সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শুভ, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাজন, মোহাম্মদ রিপন, মামুন নাঈম ও রবিউল। এছাড়াও স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ বাবুরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমজাদ হোসাইন আল কাদেরী। মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করার পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102