শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

প্রয়োজনে ৫ আসনে মনোনয়ন চাইবো -মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ 🪪

নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের ডিসি ও এসপি দুই এমপির কথা ছারা আমাদের কথা শোনেনা, নগরবাসীর কথা চিন্তা করে কম। যদি সব সময়ে এমনই হতে থাকে তাহলে তো আমার এমপি গিরি করতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন চাইবো।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা শেষে সোমবার (১১ই সেপ্টেম্বর) সুধী সমাবেশে বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের জবাব এসব কথা বলেন।

তিনি বলেন, ফুটপাত তো আমরা বানিয়েছি মানুষের চলাচল করার জন্য। কিন্তু এ ফুটপাত হকারমুক্ত করতে গিয়ে আমাদের উপর হামলা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উনি প্রকাশ্যে যেভাবে হকারদের অর্ডার দেন ফুটপাতে হকাররা বসবেই। প্রেস ক্লাব অসহায় কিনা আমি তা জানি না। কিন্তু আমি অসহায়। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আমাকে পিটিয়েছিল, রাস্তায় ফেলে পিটিয়েছিল। এদিন অল্পের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। সাংবাদিকরা আহত হলেন। এরপরও কি আপনারা বলবেন হকার উচ্ছেদ করতে আমি সিটি করপোরেশনের লোকজন পাঠাবো। আমার পাশে তো তখন কেউ দাঁড়ায়নি। আমার তো পিস্তল নাই, কোন বাহিনী নাই। তাদের তো সব আছে।

আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরে কে চাঁদাবাজী করে এটা সবাই জানে। এমপির লোকজন শহরে অটো রিকশা ঢুকায়। অটো রিকশায় এমপি মহোদয়ের স্টিকার লাগানো। শহরকে যানজট করে তুলেছে।

তিনি বলেন, সিটি করপোরেশন এলাকাতে নিয়মিত মশার ওষুধ দেওয়া হয়। আমাদের কাউন্সিলররা কাজ করছে। কিন্তু মশা মরে না। কিছুক্ষণ ঝিম ধরে থাকে। তবে নগরবাসীকে সচেতন হতে হবে। মশার লার্ভা ধংস করতে হবে।

ওয়াসার পানি প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসী প্রচুর পানি নষ্ট করে। আবার অনেকে অবৈধভাবে চোরাই লাইন নেয়। বৈধভাবে যারা আছেন তারাও পানির বিল দেয় না। বাড়িতে গেলে উল্টো আমাদের অভিযানকারী টিমকে নাজেহাল করে। তবে অক্টোবর থেকে আমরা অভিযানে নামবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102