শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন এলজিডি ভবনের বিপরীতে দ্রুত হচ্ছে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড; উদ্যোগ নিলেন প্রশাসক মামুন মাহমুদ নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক 

সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দীতে পশ্চিম সনমান্দী যুবসমাজের উদ্যোগে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সনমান্দী ঈদগাহ মাঠে আয়োজিত এই খেলায় স্থানীয় দুইটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিংস ব্রাদার্স দল ১–০ গোলে ফাইটার একাদশকে পরাজিত করে।
খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমানের সুযোগ্য সন্তান আনিসুর রহমান রাসেলের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন রুহুলসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
অনুষ্ঠানে বক্তব্যে সভাপতি হাবিবুর রহমান বেপারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নারায়ণগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102