শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যা: ৪ দিনেই রহস্য উদঘাটন করলো পিবিআই , গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১২ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর প্রতিবন্ধী অটোরিকশা চালক সোহেল হত্যার রহস্য মাত্র চার দিনের মাথায় উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় সরাসরি জড়িত দুই ঘাতকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অটোরিকশাটিও।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন নারায়ণগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেফতারকৃতরা হলেন—হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সুজন মিয়া (৩৩) ও শফিকুল ইসলাম হীরা (৩৯)। এছাড়া লুণ্ঠিত অটোরিকশা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে দুলাল (৪৫), আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গত ২০ জানুয়ারি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে প্রতিবন্ধী সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মুখ ও শরীর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই মহাসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের বিষয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিবিড় তদন্ত চালিয়ে প্রথমে সুজন ও হীরাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে অটোরিকশাটি উদ্ধারসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, অটোরিকশাটি ছিনতাই করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ঘটনার দিন চালক সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু সোহেল বাধা দিলে ঘাতকরা তার মুখ ও শরীরে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর মরদেহ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই ও কেনাবেচা চক্রের সদস্য। যাদের কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে, এই হত্যাকাণ্ডে তাদের সরাসরি কোনো যোগসাজশ আছে কি না তা আরও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, সোহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের সংসারে নবম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে লামিয়া ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া নামের দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক (সিনিয়র) আলমগীর হোসেন, এস আই পুলক সরকার, পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব, মিন্টু কুমার। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102