বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৩ মাস: ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ 🪪

আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৩ মাস পূর্ণ হলো। দীর্ঘ এক যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান কোনো অগ্রগতির মুখ দেখেনি।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সাড়ে ১১ বছর এই বিচার প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বন্ধ করে রাখা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এর কোনো কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ত্বকী হত্যা আজ বাংলাদেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে এবং ত্বকীসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যা ৫:৪৫ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোক প্রজ্বালন’ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102