শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ 🪪

অসুস্থতায় মানবেতর জীবন কাটছে জ্যেষ্ঠ ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির, নারায়ণগঞ্জের সংবাদ জগতের পরিচিত মুখ, সিনিয়র ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচি গত দুই বছর ধরে মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।

নব্বইয়ের দশকের তুখোড় এই ফটো সাংবাদিক বর্তমানে শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছেন।

হাজী মাহমুদ হাসান কচির পেশাদার কর্মজীবন শুরু হয় নব্বইয়ের দশকে তৎকালীন জনপ্রিয় জাতীয় দৈনিক ‘শক্তি’ এবং দেশের অন্যতম আলোচিত ম্যাগাজিন ‘অপরাধ চিত্র’ ও ‘সংবাদ চিত্র’-এর মাধ্যমে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সাহসিকতার সাথে ক্যামেরাবন্দি করেছেন অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত।

​তিনি কাজ করেছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক প্রথম সারির গণমাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:​দৈনিক মিল্লাত,​দৈনিক রূপালী,আজকের কাগজ,লাল সবুজ।

​পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন সোচ্চার। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’ এবং স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক ডান্ডিবার্তা’-য় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

​বিগত দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর সমস্যায় ভুগছেন মাহমুদুল হাসান কচি। এই দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে তার স্বাভাবিক চলাফেরা ও পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার পরিবার ও সহকর্মীরা এই গুণী সংবাদকর্মীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

​নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এই সিনিয়র ফটো সাংবাদিকের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।

এমতাবস্থায় ২৮ তারিখ রবিবার রাতে তার বাসায় জান নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

এ সময় তার রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102