বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার  মহিলা পরিষদ’র উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন 

মাসুদুজ্জামানের উদ্যোগে তিনশো ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ 🪪

তারুণ্যের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা ৩৬ জুলাই এক্সপ্রেস (৩০০ ফিট) রাস্তায় বিশাল গণসংবর্ধনা হয়। সারাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানাতে তিনদিন ব্যাপি সমবেত হন। এই লক্ষ লক্ষ জনসাধারণ দীর্ঘ সময় অবস্থান ও তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর উচ্ছিষ্ট আবর্জনা সমাবেশ স্থলের আশপাশ পুর্ণ হয়ে থাকে।

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপরাপর ইউনিট, সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে সমন্বয় করে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান সমাবেশ স্থল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তার আহ্বানে সাঁড়া দিয়ে নারায়নগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ প্রায় ২০০ স্বেচ্ছাসেবক নিয়ে সমাবেশ স্থানের আশপাশের রাস্তা, ফুটপাত, সড়ক বিভাজকসহ প্রয়োজনীয় স্থানসমূহ পরিস্কার করা হয়।

মাসুদুজ্জামান বলেন, “প্রিয় নেতা তারেক রহমান বলেছন স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে কার্যকর বাস্তবে রূপ দিতেই আমাদের সকল কাজ পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিক বান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনঃ সজ্জিত করতে চাই।নাগরিকদের নিকট এটা আমাদের প্রতিশ্রুতি।”

মাসুদুজ্জামানের পক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু নেতৃত্ব দেন ও সমন্বয় করেন। পরিচ্ছন্নতা অভিজানে অংশ নিতে পেরে মহানগর জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা উচ্ছসিত হন। এমন হতি কাজে অংশ নিতে পেরে তারা নিজেদের সমআনিত বোধ করেন। একই সাথে প্রত্যাশা করেন এভাবেই বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক সক্ষমতা- স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর অবদান রাখবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102