বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

১৮ বছরের প্রবাস শেষে দেশে ফিরছেন তারেক রহমান, সোনারগাঁ ছাত্রদল নেতার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ 🪪
দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহজালাল বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বাস্তবতার কারণে তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে। তবে প্রবাসে থেকেও তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে গেছেন। তাঁর দেশে ফেরা বিএনপির পাশাপাশি গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে। সোনারগাঁবাসীও তাঁকে বরণ করে নিতে আগ্রহী বলে জানান তিনি।
মোহাম্মদ শাহজালাল জানান, তারেক রহমানের দেশে ফেরার খবরে সোনারগাঁসহ বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী তারা সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102