বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস

দেশনায়ক’ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশবাসীকে যুবদল নেতা জোসেফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ 🪪

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন ‘দেশনায়ক’ তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়া জননেতা তারেক রহমান অবশেষে বীরের বেশে মাতৃভূমিতে ফিরছেন। এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির ফিরে আসা নয়, বরং এটি বাংলাদেশের হারানো গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে পাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা।

শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা জোসেফ আরও উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনব্যবস্থা ও হাজারো ষড়যন্ত্র তারেক রহমানকে দেশপ্রেমিক জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তিনি প্রবাসে থেকেও দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য নিরলস সংগ্রাম করে গেছেন। আজ তার আগমনের খবরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আনন্দের জোয়ার বইছে।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর। তার এই আগমনে জাতীয়তাবাদী শক্তি আজ আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে প্রিয় নেতাকে স্বাগতম জানাই এবং দেশবাসীকে এই আনন্দের মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি।”

পরিশেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102