রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

পঞ্চবটী বধ্যভূমিতে ফতুল্লা প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী যমুনা ডিপো সংলগ্ন বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পিয়ার চান ও সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মাসুদ আলী, সোহেল রানা, রাকিব চৌধুরী শিশির, আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102