শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি গভীর রাতে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ 🪪

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা ফতুল্লার দেওভোগ এলাকার নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

আয়োজিত মাহফিলে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকার। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী দোয়া মাহফিলে শরিক হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102