শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ 🪪

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও হকারদের দখলদারিত্ব থেকে নগরবাসীকে মুক্তি দিতে এবার সশরীরে মাঠে নেমেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের বিবি রোডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লাঠি হাতে হকার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে অ্যাডভোকেট টিপু নেতাকর্মীদের নিয়ে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট এলাকা পর্যন্ত প্রধান সড়কে অবস্থান নেন। এ সময় তিনি মূল সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করেন এবং ভবিষ্যতে সড়ক দখল না করার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হকারদের সতর্ক করে বিএনপি নেতা টিপু বলেন, “মূল সড়ক দখল করে কোনো হকার বসতে পারবে না। সড়ক শুধুমাত্র যান চলাচলের জন্য। সড়কে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে শহরকে কোনোভাবেই অচল করা চলবে না।”

নারায়ণগঞ্জবাসীর জন্য হকার সমস্যা দীর্ঘদিনের একটি বড় ভোগান্তি। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে শহরের ফুটপাত ও সড়ক হকারদের দখলে চলে যাওয়ায় এই সমস্যা ‘বিষফোড়া’য় পরিণত হয়েছিল। অতীতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একাধিকবার উদ্যোগ নিয়েও এ সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় বিএনপি নেতার এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী।

স্থানীয়রা জানান, হকারদের দৌরাত্ম্যে শহরে পায়ে হাঁটার জায়গাও অবশিষ্ট ছিল না। প্রতিবাদ করতে গেলে উল্টো অপদস্ত হতে হতো। এমন অরাজক পরিস্থিতিতে টিপুর এই উদ্যোগ নগরবাসীর মনে স্বস্তি ফিরিয়েছে। অনেকেই বলছেন, রাজনীতিবিদদের কাছে এমন জনসম্পৃক্ত ভূমিকাই তারা প্রত্যাশা করেছিলেন।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমি বহুবার হকারদের অনুরোধ করেছি সড়ক দখল না করতে, কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই নগরবাসীর স্বার্থে আজ বাধ্য হয়ে মাঠে নেমেছি। শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল করতে হলে হকারদের নিয়ন্ত্রণ করার বিকল্প নেই।”

শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সাংবাদিক, রাজনৈতিক মহল ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102