বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

নারায়ণগঞ্জে সোনালী ব্যাংক সিবিএ-এর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ 🪪

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (সিবিএ) বি-৬৬৪ আঞ্চলিক কমিটি, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সোনালী ব্যাংক সিবিএ আঞ্চলিক কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিন উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং সমগ্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমরা দোয়া করি, দেশনায়ক তারেক রহমান যেন অতি দ্রুত দেশে ফিরে মায়ের পাশে থেকে তাকে সেবা করতে পারেন এবং দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারেন।”

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ব্যাংকের সার্বিক উন্নয়ন এবং গ্রাহক সেবার মান বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার উপ-সহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন, সিবিএ-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম মোস্তফা ফকির, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং যুবদল নেতা আব্দুল্লাহসহ ব্যাংকের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102