শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

‘দেশনেত্রীর জীবন সংকটে’: খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি-ধর্ম নির্বিশেষে দোয়া চাইলেন যুবদল নেতা শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা দেশনেত্রী’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য মো. শহিদুল ইসলাম।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই যুবদল নেতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও হায়াতে তায়্যেবা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

শহিদুল ইসলাম বলেন, “যিনি আজীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য নিজেকে তিলে তিলে উৎসর্গ করেছেন, স্বৈরাচারের শিকল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সেই আপোষহীন নেত্রী আজ হাসপাতালের চার দেয়ালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর এই সংকটাপন্ন অবস্থা প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান নন, তিনি এদেশের ১৮ কোটি মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও উল্লেখ করেন, “মায়ের আজ বড় অসুখ। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ছাড়া আর কোনো পথ নেই। আমি নারায়ণগঞ্জবাসিসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি—আসুন, আমরা ভেদাভেদ ভুলে যাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—জাতি ধর্ম নির্বিশেষে সকলেই নিজ নিজ উপাসনালয়ে আমাদের প্রিয় মায়ের জন্য প্রার্থনা করি।”

তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের নেত্রীকে দ্রুত শেফা দান করুন। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁকে আমাদের বড় প্রয়োজন। আপনি তাঁকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102