শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

‘বেগম খালেদা জিয়া দেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ ও বিএনপির ভরসার বাতিঘর’: এড.আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ 🪪

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির অগণিত নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষের ‘ভরসার বাতিঘর’। এমন মন্তব্য করেছেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মো.আকতার হোসেন। 

আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এডভোকেট আকতার হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসে বিরল। হাজারো প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং নিপীড়নের মুখেও তিনি কখনো মাথা নত করেননি।”

বিএনপির এই নেতা আরও বলেন, “তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস। তাঁর দিকনির্দেশনা এবং ত্যাগই দলকে আজ পর্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী করে রেখেছে। তিনি আমাদের চেতনার বাতিঘর, যার আলোয় উদ্ভাসিত হয়ে আমরা দেশ ও জনগণের অধিকার আদায়ের রাজপথে রয়েছি।”

সাক্ষাৎকারে এডভোকেট আকতার হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, তার এই সংকটময় মুহূর্তে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রীর আদর্শকে বুকে ধারণ করেই জাতীয়তাবাদী শক্তি আগামী দিনেও সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102