রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার  নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারামুক্ত ব্যবসায়ী ও সমাজসেবক চাঁন মিয়া ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

মাসুদুজ্জামানের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গরু সদকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ 🪪

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও গরু সদকা করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

আজ রোববার, ৩০ নভেম্বর ২০২৫, মাগরিব নামাজের পর হাজীগঞ্জের জামি’আ হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন তিনি। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত হন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশজাতির শান্তি, কল্যাণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন-“আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া চাই। স্বাধীনতার পর এই পরিবারই সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার। আমরা প্রত্যাশা করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো জাতির নেতৃত্বে ফিরে আসতে পারবেন। দলমত নির্বিশেষে দেশজুড়ে মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। জনগণের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।”

মাদ্রাসার দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামান মাসুদ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সদকা দেন এবং সদকার মাংস নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে বিতরণ শুরু করেন। অসচ্ছল মানুষের হাতে সদকার মাংস পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন স্থানীয় যুবক ও স্বেচ্ছাসেবীরা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপি সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু ও মনোয়ার হোসেন শোখন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং বিএনপি নেতা সরকার আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

স্থানীয়দের মতে, এই আয়োজন রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় -বরং একজন অসুস্থ জাতীয় নেত্রীর প্রতি জনগণের দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধার আন্তরিক প্রকাশ। নারায়ণগঞ্জজুড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনার ঢেউ তৈরি হয়েছে – এই অনুষ্ঠান তারই প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102