শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

মাসুদুজ্জামানের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আজ শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এক বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব বিস্তারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী- পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা দলে দলে এসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে থাকেন।

মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তিনি ক্যাম্পে আগত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন চক্ষু, ডায়াবেটিস ও সাধারণ রোগবিষয়ক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, মানসম্মত চশমা এবং আই ড্রপ সরবরাহ করা হয়। ডায়াবেটিস পরীক্ষার জন্য আলাদা কর্নারে বিশেষ ব্যবস্থার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নির্ণয় করা হয় এবং পরীক্ষার ফল অনুযায়ী রোগীদের পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একইসঙ্গে অনেককেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতা নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া স্থানীয় জনগণের সুবিধার্থে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা অনেকের কাছে ছিল অত্যন্ত উপকারী।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম চলাকালে এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে নিন্মআয়ের পরিবার যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না – তাদের জন্য এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প বড় ধরনের সহায়তা আয়োজকরা জানান, মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে গুণগতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। মাসুদুজ্জামানের সার্বিক পৃষ্ঠপোষকতায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়‌মিতভাবে চলমান থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য; রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনগণের স্বাস্থ্যসেবায় দলীয় নেতৃবৃন্দের আন্তরিকতা কেবল রাজনৈতিক অঙ্গীকারেই সীমাবদ্ধ নয় – মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব সহায়তা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। এলাকার সাধারণ মানুষ এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102