বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

সরকারী গাড়ি চালক সমিতির পক্ষ থেকে নারায়ণগঞ্জের নবাগত ডিসি ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৫ 🪪
নারায়ণগঞ্জ জেলার নবাগত প্রশাসক রায়হান কবিরকে ১৯ নভেম্বর বুধবার দুপুরে ডিসি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটি।
এসময় নবাগত ডিসি রায়হান কবির গাড়ী চালকদের উদ্দেশ্যে বলেন আমাদের কাজকে সহজ করে দেন ড্রাইভার’রা আমরা আপনাদের আন্তরিকতায় মুগ্ধ। সরকারি কাজে যখন, তখন আপনাদের ডাকলেই, কাজে আসতে হয় এটাই তো ভালো মানুষের বহিঃপ্রকাশ, তিনি আরো বলেন ড্রাইভারদের মন ভালো থাকলে আমাদের যাতায়াত সুন্দর হয়। এসময় সকল ড্রাইভারদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো কালে উপস্থিত ছিলেন সরকারী গাড়ি চালক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুকবিল হোসেন মুকুল (মৌলভী) সহ-সভাপতি দেওয়ান মো মোশারফ, সাধারণ সম্পাদক মো জলিল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো আবদুল হাই, প্রচার সম্পাদক আবু তাহের রাজু, ক্রিড়া সম্পাদক শরিফ হোসেন কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ, মোঃ আলীমুজ্জামান ইকবাল, সদস্য মো সুলতান আহমেদ, মো ইকবাল হোসেন, ইমরান হোসেন, মো হায়দার, মো সুজন, মো শিমুল, মো ইসমাইল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ মোঃ রায়হান কবির সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (জন বিভাগ) পদে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102