শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন সোনারগাঁয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাল আমান স্মৃতি ডিগবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি: গিয়াসউদ্দিন রুপগঞ্জের সিরিজ ডাকাতির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের জালে দুর্ধর্ষ ডাকাত হোসেন মিয়া মুছাপুরে ফুটবল মার্কার সমর্থনে নার্গিস মাকসুদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী সভা নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান নাঃগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

লকডাউন’ কর্মসূচীকে ঘিরে সর্বোচ্চ কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী — পুলিশ সুপার জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ 🪪

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচীকে ঘিরে ঢাকার পাশের জেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ বাহিনী সহ জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে এখানকার জনবহুল ও বাণিজ্যিক এলাকাগুলোতে এখন থেকেই নজরদারী চালাচ্ছে তারা।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছেন যাতে করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা,কোন প্রকার মিছিল সহ জ্বালাও পুরাও এর মতন ঘটনা ঘটাতে না পারে। নারায়ণগঞ্জ জেলার সবগুলি থানাতে নির্দেশনা দেওয়া হয়েছে লকডাউনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য। জেলার প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সদর মডেল থানা পুলিশ গত দু-দিনে আওয়ামীলীগের প্রায় ৯ জনকে আটকের কথা জানিয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন থানায় আটক হয়েছে আরো অনেকে।
সংশ্লিষ্টরা বলছেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে শহরের সড়কগুলোতে পুলিশের চেকপোষ্ট ও তল্লাশি বড়ানো হয়েছে।

প্রতিটি থানায় জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় প্রতিদিন অভিযান চলছে। বিশেষ করে রাতে আমাদের কার্যক্রম বেশি চলছে। নারায়ণগঞ্জ শহর যেহেতু বাণিজ্যিক শহর সেজন্য আমরা একটু বেশি সতর্ক। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। স্থানীয় সবকটি রাজনৈতিক দল এই কাজে আমাদের সহযোগীতা করছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে চেষ্টা করছি যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। নারায়ণগঞ্জ যেহেতু বাণিজ্যিক শহর তাই এখানে আমাদের দায়িত্বটাও বেশি। লকডাউনকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা সকল বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহীনি সবাই কাজ করছে। কেউ নাশকতা বা অন্য কিছু করতে চাইলে তাদের ছাড় দেয়া হবেনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102