শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী: মাসুদুজ্জামানের ব্যতিক্রমী আয়োজন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪

মহান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) চাষাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লবের ইতিহাস, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট এবং শহীদ সৈনিক ও দেশপ্রেমিক নাগরিকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জিয়াউর রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ জাতির ভূমিকা এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, এই চেতনা আজও বিএনপিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের জন্য লড়াই করতে প্রেরণা যোগায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ৭ নভেম্বরের চেতনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই বিএনপির চূড়ান্ত লক্ষ্য।

অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। বক্তারা তাকে একজন নির্ভীক সমাজসেবী ও জননেতা হিসেবে অভিহিত করে বলেন, তিনি নারায়ণগঞ্জের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপি আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী শক্তিতে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও মনোয়ার হোসেন শোখন, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য মোঃ ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মোঃ আলমগীর হোসেন, সহিদুল ইসলাম রিপন, এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক নেতা সরকার আলম, ৯০-এর দশকের সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন, মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102