শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

বন্দরের কলাগাছিয়ায় মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বিএনপি নেতা হাজী নুরুদ্দিনের নেতৃত্বে বিশাল গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ 🪪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরাজীকান্দা টোলপ্লাজা থেকে কলাগাছিয়া বাজার পর্যন্ত এই গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

গণসংযোগ উপলক্ষে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে প্রবীণ- সব বয়সের মানুষ দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

রাস্তার দু’পাশ ধানের শীষ প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায়। নেতাকর্মীরা প্রত্যেক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করে বিএনপির উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাদের প্রচারণা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। সমাপনী বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম রিপন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, বিএনপি নেতা মনির হোসেন সরদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ। মাসুদুজ্জামান মাসুদ একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আজকের গণসংযোগে জনতার এই উচ্ছ্বাস প্রমাণ করে, এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত।”

গণসংযোগ শেষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী একযোগে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102