শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই  পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন 

রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো: এড.সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৪ 🪪

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‍্যালি পূর্বে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশি-বিদেশি সকল চক্রান্ত নস্যাৎ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেইটে গিয়ে শেষ হয়।

এড. সাখাওয়াত হোসেন খান সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঘোষিত ২৩৭টি আসনে বিএনপির একক মনোনীত প্রার্থীর তালিকা প্রসঙ্গে বলেন, এটি চূড়ান্ত তালিকা নয়। তিনি জোর দিয়ে বলেন, যখন চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে এবং নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়বে। তিনি আরও বলেন, “আমরা কিন্তু দলের পক্ষে আছি। আমরা ধানের শীষের পক্ষে আছি। আর আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102