বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বিশাল শোডাউন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১১ 🪪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগ বর্ণাঢ্য র‍্যালি করেছেন। থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন করেন। 
শুক্রবার (৭নভেম্ব) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ ফতুল্লার ভূইগড় এলাকা হতে বর্ণাঢ্য র‍্যালি বের করেন।
এদিকে বর্ণাঢ্য র‍্যালীটিতে সফল করতে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভূইগড়স্থ শিকদার পেট্রোল পাম্পের সামনে এসে হাজির হতে থাকে। সকল নেতাকর্মীরা প্লেকার্ড সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ উৎসবে পরিনত করে। আর শোডাউনের সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা বক্তব্য দেন এবং তারা বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে তুলে ধরেন। এছাড়া নেতারা জিয়াউর রহমানের সম্পর্কে বিশ্লেষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েত ইউনিয়ন বিএনপির সভাপতি এড আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, বিএনপি নেতা জামান মিয়া, দুলাল ভূইয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102