শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

বন্দরে জাকির খান ও জিয়ার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করলো রাজু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার পক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা করা হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) বিকালে বন্দর ২২ ও ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ রাজনের নেতৃত্বে এ প্রচারণা করা হয়।

এদিন ২২ ও ২৩নং ওয়ার্ডের সিএইচডি গেট, চিতাশাল ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা করা হয়। এসময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, জাকির খানের মার্কা ধানের শীষ মার্কা ও জিয়া ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা’ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

প্রচারণা শেষে সাবেক এ কারানির্যাতিত নেতা রাজু আহমেদ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন। আর তার আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে। ইনশাল্লাহ্, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসীন করবে।

তিনি আরও বলেন, আমার প্রাণপ্রিয় নেতা জাকির খান ও জিয়াউর রহমান জিয়ার পক্ষে আজকে আমরা এ লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। দলের প্রয়োজন বিগত ষোলটি বছর আমরা মাঠে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াসিম সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার গাজী, মো: আলী, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আয়নাল হক খান, যুবদল নেতা ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দল নেতা বাবু, কালু, শাহীন ভূঁইয়া, শাওন আহমেদ, লিটন, মারুফ, লিয়ন, রাসেল, শাকিল মোল্লা, ফয়সাল, সাইফ হাসান, ফাহিম, সোহেল ইসলাম, বিল্লাল, সুমন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102