শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

ডেঙ্গু প্রতিরোধে হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে আমলাপাড়া পঞ্চায়েতের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ 🪪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনের লক্ষ্যে নারায়ণগঞ্জের আমলাপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়, যা আমলাপাড়া এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সরদার এই কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সভাপতিত্ব করেন কামলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নুরল ইসলাম ইসলাম সরদার। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হীরা সরদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে আমলাপাড়া এলাকার সড়ক, গলি, নালা ও নর্দমায় মশার ওষুধ ছিটানো হয় এবং ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে, এলাকার আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার উপরও জোর দেওয়া হয়।

হানিফ সরদার এই সময় বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতাই এই মহামারীকে প্রতিরোধ করতে পারে।” তিনি আরও জানান যে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

কর্মসূচিতে ছাত্রদলের আসাদ সিকদার (বাবু), আলামিন, জিহাদ, সিয়াম, জুলহাস, সেলিম, শিমুল, গোলাম মাওলা, রাজা, তানভীর, পলাশ, জুয়েল, আকরাম, হৃদয়, নান্টু, অপু, নিশু, জাহিদ, পাপ্পু, বাঁধন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জনহিতকর কর্মসূচিকে সফল করতে সহায়ক হয়।

এই উদ্যোগটি ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102