মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ 🪪

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আজ শনিবার (০১ নভেম্বর)  কাসেমী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো “আজমতে সাহাবা মহা সম্মেলন”। সম্মেলনে বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়ানুরাগী ও নারায়ণগঞ্জ-০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ অংশগ্রহন ও বিশেষ বক্তব্য রাখেন।

একটি দলকে ইঙ্গিত করে মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এত সস্তা না। শনিবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঈদগাঁ বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে, দেশী এবং আন্তর্জাতিক। আপনারা সবাই সচেতন, সাবধান থাকেন। যেকোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হবো। এটার কোনো বিকল্প নাই।””

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাহাবায়ে কেরামের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং দেশব্যাপী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102