সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আমরা আওয়ামীলীগের মতো আর কোন ফ্যাসিস্ট দেখতে চাইনা- মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ 🪪
আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন আমরা আওয়ামীলীগের মতো আর কোন ফ্যাসিস্ট দেখতে চাইনা। 
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আবদুল জব্বার আরো বলেন, সোমবার এক সমাবেশে বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। মাওলানা আবদুল জব্বার বলেন, “আপনারা জানেন ১৭ বছর নারায়ণগঞ্জের মাটিতে সন্ত্রাসী শামীম ওসমান ও তার পরিবার যে জুলুম নির্যাতন করেছে।
অন্যায়,অত্যাচার এবং ত্বকি হত্যা কারা করেছে আপনারা জানেন। এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।”
​জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সনদের মাধ্যমে ‘পিআর পদ্ধতিতে নির্বাচনের যে ৫ দফা দাবি’, তা কেবল জামায়াতে ইসলামীর দাবি নয়, বরং “সারা বাংলাদেশের দাবি।”প্রশাসনকে উদ্দেশ্য করে আগামী নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, জাতীয় পার্টি এবং যারা আওয়ামী দোসর তাদেরকে নির্বাচনে বয়কট করতে হবে। যেকোনো আন্দোলনে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আওয়ামী ফ্যাসিস্টের মতো আর কোনো দল মাথা চাঁড়া দিয়ে দাড়াতে পারবেনা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102