শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে না’গঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ বিষয়ক ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীতে লিফলেট বিতরণ করেছে। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক জি এম সাদরিলের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়া থেকে শুরু হয়ে মিশনপাড়া, আমলাপাড়া, কালীরবাজার, স্বর্ণপট্টি, ফলপট্টি হয়ে কেন্দ্রীয় খেয়া ঘাটে এসে লিফলেট বিতরণ শেষ হয়। কর্মসূচির শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়।

লিফলেট বিতরণকালে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয় বলেন, “কেন্দ্রীয় নির্দেশে আমরা আজও শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। আমাদের বিশ্বাস, এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সার্বিক চিত্র পাল্টে যাবে। আপনারা জানেন, গত সতের বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশকে লুটতরাজ করে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, সহ-সভাপতি শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম শেখ, সদর থানার সভাপতি মুক্তাদিউর রহমান ইকরাম, সাধারণ সম্পাদক শিকদার পাভেল, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, দপ্তর সম্পাদক শিপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. পলাশ, মো. আরমান, মো. দিদার হোসেন, মো. সোহাগ, মো. তমাল, সিদ্ধিরগঞ্জ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২ নং ওয়ার্ডের মো. সিয়াম, ৫ নং ওয়ার্ডের মো. শহীদ, মো. মোশাররফ, ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. শাহজাদাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102