বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪১ 🪪

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে আজ নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি তাঁর বক্তব্যে সড়কে চলাচলকারী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, “সড়কে চলতে হলে অবশ্যই সবাইকে সচেতন হয়ে চলতে হবে। যারা মোটরসাইকেল ব্যবহার করে তাদের অনেকেই হেলমেট ব্যবহার করেনা। এটা কি তাদের অজ্ঞতা নাকি অসচেতনতা, তা আমরা বুঝতে পারি না। অথচ এই মানুষগুলোই রক্তচাপ বাড়বে বলে লবণ খাবেন না। জীবন একটাই, তাই যখন রাস্তায় বের হবেন সেটার দায় আপনাকেই নিতে হবে। যদি আপনি গতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে গতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে দিবে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের দেশের চালকরা অনেক কষ্ট সহ্য করে এই পেশায় নিয়োজিত। তাদেরকে সেই সম্মানটুকু দিতে হবে। উন্নত বিশ্বে চালকরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি চালায়, এতে চালকদের কষ্ট কম হয়। শুধু চালকদের দোষ দিলে হবে না, আমাদেরও সচেতন হতে হবে। তাই আসুন দেশের ও মানুষের জন্য কাজ করি এবং নিরাপদ সড়ক গড়ে তুলি।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউটর) ইব্রাহিম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দীন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া, জেলা নিরাপদ সড়কের প্রতিনিধি জামাল মিয়া এবং সদস্য রাকিবুল ইসলাম হিমেল প্রমুখ।

আলোচনা শেষে নিরাপদ সড়ক নিশ্চিতে ভূমিকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102