শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে না’গঞ্জে ইসলামী দলগুলোর সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১১ 🪪
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ঐতিহাসিক ডিআইটি চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। 
উক্ত গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে (২২ অক্টোবর-২০২৫ইং) বুধবার দুপুর বারোটায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোটের আমীর আল্লামা আব্দুল কাদের।
উক্ত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খন্দকার আনোয়ার হুসাইন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা যোবায়ের আহমদ, মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম আহমদ, প্রমুখ৷
এসময় নেতৃবৃন্দরা বলেন যারা বিশ্বনবী হযরত  মুহাম্মদ (স:) কে মানেনা তাদের মুসলিম পরিচয় দেওয়ার কোন অধিকার নেই। পাশাপাশি  দলমত নির্বিশেষে সবাইকে ডিআইটির সমাবেশ বাস্তবায়নের জন্য আহবান জানান। গণসমাবেশে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সভাপতি আল্লামা আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। উপস্থিত থাকবেন- তাহরিকে খতমে নবুওয়তের আমীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমামুদ্দিন সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102